সিলেটে শিক্ষক খুন:বিভাগের সব সরকারি কলেজে কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মো. হারুন-অর-রশিদের হত্যার প্রতিবাদে আজ সোমবার সকাল থেকে সিলেট বিভাগের সবগুলো জেলার সরকারি কলেজে কর্মবিরতি চলছে। বিসিএস শিক্ষক সমিতি, সিলেট অঞ্চলের ডাকে এক দিনের এ কর্মবিরতি চলছে। কর্মবিরতি চলাকালে সিলেটের এমসি কলেজের শিক্ষার্থীরাও শিক্ষকদের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে সকাল নয়টা থেকে আধঘণ্টা সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে রাখেন। পরে শিক্ষকদের অনুরোধে তাঁরা অবরোধ তুলে নেন।গত রোববার রাতে বিসিএস শিক্ষক সমিতির তাত্ক্ষণিক প্রতিবাদ সভা থেকে ঘোষিত তিন দিনের প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে আজ সরকারি কলেজগুলোতে কর্মবিরতি শুরু হয়। শিক্ষকদের কর্মসূচির সঙ্গে একাত্ম হয়ে শিক্ষার্থীরাও কালো ব্যাজ ধারণ করেছেন। বিসিএস শিক্ষক সমিতির নেতারা জানান, তিন দিনের মধ্যে হারুন-অর-রশিদের হত্যার ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে না পারলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।উল্লেখ্য, গত রোববার বেলা তিনটায় কলেজ থেকে বাসায় ফেরার পথে গৌড়গোবিন্দ টিলার কাছে হারুন-অর-রশিদকে অজ্ঞাত দুর্বৃত্তরা ছুরি মেরে হত্যা করে।