সিলেটে সেতু ধসে যানবাহন খালে, যাত্রী নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের বরনী সেতু ধসে চারটি ট্রাক, একটি যাত্রীবাহী মাইক্রোবাস ও সিএনজিচালিত যাত্রীবাহী তিনটি অটোরিকশা বরনী খালে ডুবে গেছে। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত একটি লাশসহ নয়জনকে উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার রাত সোয়া নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাইক্রোবাস ও অটোরিকশায় অন্তত ২০-২২ জন যাত্রী ছিল। এদের মধ্যে একটি লাশসহ নয়জনকে উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। নিখোঁজ লোকজনকে উদ্ধারে দমকল বাহিনী ও পুলিশ তৎপরতা চালিয়ে যাচ্ছে।