সিলেটে সড়ক দুর্ঘটনায় যুক্তরাজ্য-প্রবাসীসহ দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার রশিদপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই অটোরিকশার নয়জন যাত্রী। তাঁদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত দুজন হলেন সিলেটের বিশ্বনাথের বাসিন্দা নিবাস দাস (৫৫) ও যুক্তরাজ্য-প্রবাসী তছুরুদ্দিন (৫২)।হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহিন জানান, ওই স্থানে ট্রাকটি পেছন দিক থেকে অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি অন্য একটি অটোরিকশার ওপর উঠে দুমড়েমুচড়ে যায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।ট্রাকটিকে আটক করা হয়েছে।