সিলেটে হরকাতুল জিহাদ নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ নেতা গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গতকাল বৃহস্পতিবার রাতে তাঁকে সিলেট থেকে গ্রেপ্তার করে। বর্তমানে তাঁকে ডিবির ঢাকা কার্যালয়ে রাখা হয়েছে। ডিবির মিডিয়া বিভাগের অতিরিক্ত উপকমিশনার ওয়ালিদ হোসেন জানান, গোলাম মোস্তফা ব্রিটিশ বংশোদ্ভূত বাংলাদেশি নাগরিক। তিনি দলকে সংগঠিত করার প্রস্তুতি নিচ্ছিলেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়।