সিলেটে হিজবুত তাহরীরের হামলায় আহত ৩, আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহি ঈদগাহ এলাকায় নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের হামলায় পুলিশ সদস্যসহ তিনজন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ হিজবুত তাহরীরের তিন সদস্যকে আটক করেছে বলে জানা গেছে।আজ শুক্রবার বিকেল পৌনে তিনটার দিকে হিজবুত তাহরীরের বিক্ষোভ মিছিল থেকে এ হামলা সূত্রপাত হয়।প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, আজ বিকেল পৌনে তিনটার দিকে হিজবুত তাহরীরের কর্মীরা শাহি ঈদগাহের বক্ষব্যাধি হাসপাতালের সামনে থেকে মিছিল বের করার চেষ্টা করে। এ সময় সিলেট কোতোয়ালি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) বেনু চন্দ্র দের নেতৃত্বে পুলিশ সদস্যরা মিছিলে বাধা দিলে মিছিলকারীরা হ্যান্ডমাইক দিয়ে বেনু চন্দ্রের মাথায় আঘাত করে। এতে বেনু চন্দ্র গুরুতর আহত হয়ে পড়েন। আহত অবস্থায় তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশকে লক্ষ্য করে হিজবুত তাহরীর কর্মীদের এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপে দুজন পথচারী আহত হয়। এ সময় মিছিলকারীদের ধাওয়া করে তিনজনকে আটক করে পুলিশ।সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নওরোজ আহমদ প্রথম আলোকে বলেন, ‘বেনুকে মাথায় জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেপ্তারকৃত তিনজন হিজবুত তাহরীর কর্মী বলে স্বীকার করেছে। এ ঘটনায় পুলিশ অ্যাসল্ট মামলা হবে।’