সিলেটে হুমায়ূন আহমেদের একক বইমেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের তিন দিনের একক বইমেলা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটায় বেলুন ও কবুতর উড়িয়ে মেলার উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান।উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য আবদুল আজিজ ও মুক্তিযোদ্ধা সালেহ চৌধুরী। সভাপতিত্ব করেন করিম তাজ চৌধুরী। উল্লেখ্য, হুমায়ূন আহমেদের বইয়ের প্রকাশকদের উদ্যোগে এই বইমেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে। প্রতিদিন সন্ধ্যায় মেলার মঞ্চে অনুষ্ঠিত হবে স্বরচিত কবিতা আবৃত্তি, ছড়া পাঠ, গান ও পথনাটক।