সিলেটে ১৮ জনের মনোনয়নপত্র বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলরসহ ১৮ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ওয়ার্ড কাউন্সিলরদের (পুরুষ) মনোনয়নপত্র বাছাইয়ের পর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই ঘোষণা দেওয়া হয়।মনোনয়নপত্র বাতিল হওয়া কাউন্সিলর পদপ্রার্থীরা হলেন—১ নম্বর ওয়ার্ডে বিদায়ী কাউন্সিলর আজিজুল হক, ৩ নম্বর ওয়ার্ডে এস এম আবজাদ হোসেন ও আবদুর রব হাজারী, ৫ নম্বর ওয়ার্ডে মো. রিমাদ আহমদ, ৭ নম্বর ওয়ার্ডে আফতাব হোসেন খান, ১০ নম্বর ওয়ার্ডে মো. মোস্তফা কামাল, ১১ নম্বর ওয়ার্ডে সহিদুর রহমান, ১৪ নম্বর ওয়ার্ডে মো. শামসুল আলম, মো. সিরাজুল ইসলাম ও হাবিবুর রহমান, ১৮ নম্বর ওয়ার্ডে মো. সাহেদ ও মো. সালমান চৌধুরী, ১৯ নম্বর ওয়ার্ডে এস এম শওকত আমিন ও মো. আবদুর রহমান, ২২ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ দিদার হোসেন, ২৪ নম্বর ওয়ার্ডের সোহেল আহমদ এবং ২৬ নম্বর ওয়ার্ডে মো. বাহার উদ্দিন ও মো. আমিরুল ইসলাম।সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, নানা ত্রুটি থাকায় এসব মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল: মেয়র প্রার্থী নগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি নাসিম হোসেন তাঁর মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে গতকাল বিকেল চারটায় সিলেট বিভাগীয় কমিশনার এম এন জিয়াউল আলমের কাছে এই আপিল করেন।