সিলেটে ৫৯ জওয়ানের বিভিন্ন মেয়াদে সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের ৩৮ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনায় বিডিআর আইনের মামলায় ৫৯ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। খালাস পেয়েছেন দুজন। সাজা পাওয়া প্রত্যেককে ১০০ টাকা জরিমানা করা হয়েছে। বিদ্রোহের বিচারে গঠিত বিশেষ আদালত ১৪-এর সভাপতি বিডিআর সদর দপ্তরের পরিচালক (যোগাযোগ) কর্নেল এস এম ফরহাদ আসামিদের উপস্থিতিতে গতকাল বৃহস্পতিবার সকালে এ রায় দেন। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের মামলায় ২৯ জওয়ানকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সাজা পাওয়া প্রত্যেককে ১০০ টাকা জরিমানা করা হয়। ১ রাইফেল ব্যাটালিয়নের প্রধান কার্যালয়ে স্থাপিত বিশেষ আদালত ১৪-এর সভাপতি বিডিআর সদর দপ্তরের পরিচালক (যোগাযোগ) কর্নেল এস এম ফরহাদ আসামির উপস্থিতিতে গতকাল বিকেলে এ রায় দেন।৩৮ রাইফেল ব্যাটালিয়নের আসামিদের সর্বনিম্ন চার মাস থেকে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড হয়েছে। রায় ঘোষণার পরপরই আসামিদের সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এ সময় সাজাপ্রাপ্ত বিডিআর জওয়ানদের আত্মীয়স্বজন কান্নাকাটি করেন। বৃহস্পতিবার ৩০ ডিসেম্বর (২০১০) থেকে এ রায় কার্যকর হচ্ছে বলে জানিয়েছেন আদালতের সভাপতি। খালাস পাওয়া আসামিদের বিরুদ্ধে আর কোনো মামলা না থাকলে তাঁদের মুক্তির নির্দেশ দেন আদালত।সর্বোচ্চ সাত বছর সাজা হয়েছে হাবিলদার মো. আক্তারুজ্জামান, ল্যান্স নায়েক আবদুস সালাম মণ্ডল, মো. সাজ্জাদুর রহমান, মো. শফিকুল ইসলাম ও মো. ফরিদুল ইসলাম এবং সেপাই মো. এনামুল হক, মো. মনিরুজ্জামান, আসাদুজ্জামান, সালেহ আকরাম, এনামুল হক-২, জাহাঙ্গীর আলম ও জাকির হোসেনের। ছয় বছর ছয় মাস কারাদণ্ড হয়েছে সিগনালম্যান রফিকুল ইসলাম ও সেপাই মাহবুবুল আলমের। ছয় বছরের সাজা পেয়েছেন হাবিলদার বারেছ আলী কাজী, নায়েক বদিউজ্জামান, সেপাই রণেশ চাকমা, হাসিম উদ্দিন আকন্দ ও সুপায়ন চাকমা এবং সেপাই সহকারী শাহাদৎ হোসেন ও আশরাফুল ইসলাম। পাঁচ বছরের সাজা হয়েছে সেপাই আকমল হোসেন, মো. কামরুজ্জামান ও আবদুল কুদ্দুসের। চার বছরের কারাদণ্ড হয়েছে সেপাই ইউনুস আলী ও ওমর ফারুকের। তিন বছর ছয় মাসের সাজা পেয়েছেন হাবিলদার আবুল হোসেন ও মো. শহিদুল ইসলাম, ল্যান্স নায়েক আবুল কালাম আজাদ, এনামুল কবির ও শাহীন মাহবুব এবং সেপাই হুমায়ুন কবির ও সিগন্যালম্যান মো. হাসান সাইফুল।যাঁরা তিন বছরের সাজা পেয়েছেন, তাঁরা হলেন হাবিলদার নাসির উদ্দিন শেখ, শেখ হাফিজুল ইসলাম ও তরিকুল ইসলাম, নায়েক সিগন্যাল দিলাল হোসেন এবং সেপাই ফরহাদ আহমদ। দুই বছর ছয় মাসের কারাদণ্ড হয়েছে নায়েক মো. রিয়াজুল ইসলামের। দুই বছরের সাজা পেয়েছেন সেপাই জাহেদ আহমদ চৌধুরী। এক বছর ছয় মাসের সাজা হয়েছে নায়েক মুন্সী রুহুল অমিনের।এক বছরের কারাদণ্ড পেয়েছেন ল্যান্স নায়েক আবদুল হক ও সাইফুল আলম, সেপাই রাকিব জামান শাহ, মাহবুব আলম, আসাদুজ্জামান ও শরিফুল ইসলাম এবং সিগন্যালম্যান কামরুল হাসান। ছয় মাসের সাজা হয়েছে সুবেদার মনসুর আলী, নায়েব সুবেদার একরামুল হক, ল্যান্স নায়েক সহকারী ফরহাদ আলী, আবুল কাশেম ও খসরু আলম এবং সেপাই আবদুস সালাম, মাহফুজ হোসেন খান, শফিকুল ইসলাম, ছৈনুদ্দিন আহমদ ও গোলাম মোস্তফার। সর্বনিম্ন চার মাসের সাজা পেয়েছেন সেপাই মো. ওমর ফারুক। খালাস পাওয়া দুজন হলেন সেপাই মো. রতন মিয়া ও সেপাই সহকারী আকরাম খান।বিচার কার্যক্রমে সহযোগিতা করেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমদ এবং লে. কর্নেল আখতারুজ্জামান ও মেজর মাকসুদুল আলম। কৌঁসুলির দায়িত্ব পালন করেন ৩৮ রাইফেল ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. আমান উল্লাহ খান।সরাইলে বিশেষ আদালতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ, বিডিআরের কর্মকর্তা লে. কর্নেল আখতারুজ্জামান (বীর প্রতীক) ও মেজর মো. মাকসুদুল আলম। কৌঁসুলি ছিলেন ১ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ওবাইদুল হক। সর্বোচ্চ সাত বছরের সাজা পেয়েছেন নায়েক মো. বদরুল আলম। পাঁচ বছরের কারাদণ্ড হয়েছে হাবিলদার মো. আমজাদ হোসেনের। তিন বছরের সাজা হয়েছে নায়েক সুবেদার মো. মাহবুবুর রহমান, সিগন্যালম্যান মুহাম্মদ মাজহারুল ইসলাম, সেপাই মো. আনোয়ার, সেপাই মো. রেজাউল করিম ও সেপাই মো. খায়রুল হাসানের। দুই বছরের কারাদণ্ড পেয়েছেন নায়েক সুবেদার সিগন্যাল মো. মোজাম্মেল হক, হাবিলদার মো. আবু ইউসুফ মোল্লা ও হাবিলদার মো. ইকবাল হোসেন। এক বছর ছয় মাসের কারাদণ্ড হয়েছে নায়েক সুবেদার মো. আবদুর রশীদ মিয়া, হাবিলদার মো. আনিছুর রহমান ও হাবিলদার মো. ছালেক আহমেদের। এক বছরের সাজা পেয়েছেন হাবিলদার মো. মোকছেদুল হোসেন চৌধুরী, সেপাই মো. আবদুর রহিম ও সেপাই ভিএম মো. তোফায়েল আহমেদ খান। ছয় মাসের কারাদণ্ড হয়েছে হাবিলদার মো. আবু তাহের, নায়েক মো. আবদুল লতিফ মৃধা, নায়েক মো. রফিকুল ইসলাম খান, নায়েক মোল্লা আবুল কালাম, ল্যান্স নায়েক মো. শহিদুজ্জামান, ল্যান্স নায়েক সিগন্যাল মোহাম্মদুল হক দুলাল, সেপাই মো. নেছার উদ্দিন, সেপাই মো. হুমায়ুন কবীর খান, সেপাই মো. হাফিজুর রহমান, সেপাই মো. ওমেদ আলী ও সেপাই মো. হারুন অর রশিদের। সর্বনিম্ন চার মাসের সাজা হয়েছে সেপাই মো. হারুন অর রশীদ ও সেপাই মো. আজাহার আলীর। রায় ঘোষণার পরপরই আসামিদের কড়া নিরাপত্তায় ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। বৃহস্পতিবার ৩০ ডিসেম্বর (২০১০) থেকে বেসামরিক কারাগারে এই রায় কার্যকর হচ্ছে বলে জানান আদালতের সভাপতি। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনার সঙ্গে একাত্মতা ঘোষণা করে বিভিন্ন স্থানে বেশ কিছু জওয়ান বিদ্রোহ করেন। সিলেটের ৩৮ রাইফেল ব্যাটালিয়নের ৬১ জওয়ানের বিরুদ্ধে গত ১৯ অক্টোবর বিডিআর আইনে মামলা হয়। সরাইলের ১ রাইফেল ব্যাটালিয়নের ২৯ সদস্যের বিরুদ্ধে বিডিআর আইনে মামলা হয় এ বছরের ১৩ অক্টোবর।