সিলেটের আদালতে গিয়ে জামিন নিলেন জয়নাল আবদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানহানির মামলায় সিলেটের আদালতে হাজির হয়ে জামিন নিলেন বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক। তিনি আজ রোববার দুপুরে সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। বিচারক মো. আমির উদ্দিন আবিদন মঞ্জুর করে জামিন দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় অবৈধ ভিওআইপি ব্যবসায় জড়িত—জয়নাল আবদিনের এমন মন্তব্যের পর জয়ের মানহানির অভিযোগে তাঁর বিরুদ্ধে সিলেটেও একটি মামলা করা হয়। গত ১৬ মার্চ মামলটি করেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সফিউল আলম চৌধুরী নাদেল।