সিলেটের ক্লিনিক ও রোগনির্ণয় কেন্দ্রের হালচাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের স্বাস্থ্যসেবা খাতে নানা সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও এ নিয়ে বাণিজ্যিক খাত ক্রমে সম্প্রসারিত হচ্ছে। বেসরকারি হিসেবে চিকিৎসার নিশ্চয়তা আর উন্নত স্বাস্থ্যসেবায় নগরজীবনের ধারায় গড়ে উঠছে আধুনিক থেকে আধুনিকতর বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, রোগনির্ণয় কেন্দ্র। একসময় এগুলো ছিল কেবল উচ্চবিত্তদের জন্য। সময়ের পালাবদলে মধ্য বা নিম্ন-মধ্যবিত্তদের স্বাস্থ্যসেবার এই বেসরকারি দিকে ধাবিত হতে দেখা গেছে। এতে করে সেবার চেয়ে বাণিজ্য বড় হয়ে দেখা দিয়েছে। সিলেটের স্বাস্থ্য অধিদপ্তর ও সিভিল সার্জনের কার্যালয়ের হিসাবমতে, বিভাগীয় নগর সিলেটে ১০৫টি বেসরকারি হাসপাতাল-ক্লিনিক ও রোগনির্ণয় কেন্দ্র রয়েছে। নগরের বাইরে রয়েছে ৪৮টি। মোট ১৫৩টি স্বাস্থ্যসেবার বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে দুই থেকে আড়াই হাজার মানুষ সেবা নেয়। কিন্তু সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এতে রয়েছে কেবল কাগুজে নজরদারি; স্বাস্থ্যসেবা খাতের ধরন নিয়ে কোনো তৎপরতা নেই। বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, রোগনির্ণয় কেন্দ্রগুলোর হালচাল নিয়ে এক পাতার এই প্রতিবেদন তৈরি করেছেন সিলেটের নিজস্ব প্রতিবেদক উজ্জ্বল মেহেদী, সিলেট প্রতিনিধি সুমনকুমার দাশ।