সিলেটের জনসভায় পৌঁছেছেন খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধী দলের নেত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে জনসভাস্থলে পৌঁছেছেন। জনসভাস্থলে যাওয়ার আগে তিনি সিলেটের শাহ পরান ও শাহ জালালের মাজার জিয়ারত করেন। জনসভায় এখন বিএনপি ও চার দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দিচ্ছেন। বিকেল সাড়ে চারটার পরে খালেদা জিয়া মঞ্চে উঠবেন। এদিকে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে প্রচুর লোকের সমাবেশ ঘটেছে। বাইরে থেকে প্রায় তিন হাজারেরও বেশি গাড়ি সিলেটে ঢোকায় শহরে তীব্র যানজট শুরু হয়েছে। জনসভাস্থলের আশেপাশের বেশিরভাগ সড়কে যান চলাচল প্রায় বন্ধ হয়ে পড়েছে। এতে এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েছেন। এরআগে গতকাল সোমবার ঢাকা থেকে সিলেট অভিমুখে চরাদলীয় জোটের রোডমার্চ শুরু হয়। তিন হাজারেরও বেশি গাড়িবহরের ওই রোডমার্চে নেতৃত্ব দেন খালেদা জিয়া। পথে খালেদা মোট ছয়টি জেলায় ছয়টি পথসভায় বক্তব্য দেন।