সিলেটের জামায়াত নেতাদের নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় সিলেট (দক্ষিণ) জেলা আমির হাবিবুর রহমান, জামায়াতের কেন্দ্রীয় সহকারী জেনারেল সেক্রেটারি শফিকুর রহমান, সিলেট মহানগরের আমির এহসানুল মাহবুবসহ ৩১ জনকে আগামী ৮ সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি এ সময় পর্যন্ত তাঁদের হয়রানি ও গ্রেপ্তার না করতে আদালত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন।আজ বুধবার বিকেলে বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি মো. আবদুর রাজ্জাকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ জামায়াতের নেতাদের করা আগাম জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এর আগে ১২ ফেব্রুয়ারি পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় তাঁদের বিরুদ্ধে এ মামলা দায়ের করে।