সিলেবাস বড়, বেশিপড়ো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকারী অধ্যাপক, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা মানবিক বিভাগের পরীক্ষার্থীদের সমাজবিজ্ঞান প্রথম পত্রের বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা মনে রাখা জরুরি। প্রশ্নগুলোর উত্তর লেখার ক্ষেত্রে বাজারের প্রচলিত গাইড বইয়ের সাহায্য না নিয়ে বিভিন্ন মূল বই থেকে নোট করে পড়তে হবে। প্রশ্নের উত্তর যাতে সামঞ্জস্যপূর্ণ ও যথাযথ হয়, সে দিকে লক্ষ রাখতে হবে। সমাজবিজ্ঞানীদের নাম, বইয়ের নাম ও উক্তি অবশ্যই শুদ্ধ হতে হবে।প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে উত্তর যাতে তথ্য ও তত্ত্বপূর্ণ হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।প্রশ্নের কাঠামো অনুযায়ী উত্তর লেখার ক্ষেত্রে পয়েন্ট বা প্যারা করে উত্তর লেখা যেতে পারে, কিন্তু পয়েন্টগুলো যাতে খুব ছোট অথবা তথ্যবিহীন না হয়, সেদিকে লক্ষ রাখা উচিত।অনেককেই দেখা যায়, সমাজবিজ্ঞানের প্রশ্নের উত্তরে অতিরিক্ত বা অপ্রয়োজনীয় কথা লিখে শুধু উত্তরের অযথা কলেবর বৃদ্ধি করে। এটা কোনোভাবেই ঠিক নয়। প্রশ্ন অনুযায়ী সঠিক উত্তরটি অল্প কথায় হলেও তাতে ভালো নম্বর পাওয়া যায়। এ বিষয়ে নিচে একটি উদাহরণ দেওয়া গেল।প্রশ্ন: আসাবিয়া কী?উত্তর: আসাবিয়া খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ বিষয় থেকে আমরা সমাজ সম্পর্কে অনেক কিছু জানতে পারি। সে জন্য একটি সমাজের জন্য খুবই প্রয়োজনীয় ও উল্লেখযোগ্য ভূমিকা পালন করে।এই উত্তরটি কিন্তু মোটেই ভালো হয়নি।বরং উত্তরটি কেমন হওয়া উচিত, তা নিচে দেওয়া হলো: বিখ্যাত মুসলিম চিন্তাবিদ, দার্শনিক, ঐতিহাসিক ও সমাজবিজ্ঞানী ইবনে খালদুনের সমাজতাত্ত্বিক চিন্তাধারার কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ প্রত্যয় হচ্ছে আল-আসাবিয়া বা আসাবিয়া। সামাজিক সংহতি বলতে যা বোঝানো হয়, আসাবিয়া প্রত্যয়টি দ্বারাও সেই গোষ্ঠী-সংহতিকে বোঝানো হয়ে থাকে। ইবনে খালদুনের মতে, আসাবিয়া বা গোষ্ঠী-সংহতি হচ্ছে সমাজের ভিত্তি, যা রক্ত, জাতি, ধর্ম ইত্যাদি সম্পর্কের মধ্য দিয়ে গড়ে ওঠে। আসাবিয়ার বিভিন্নতার কারণেই রাষ্ট্র ও সমাজের উত্থান, পতন ও ক্রমবিকাশ ঘটে। এই উত্তরটিকে খুবই তথ্যপূর্ণ, তাত্ত্বিক ও সুনির্দিষ্ট বলা যায়। সুতরাং, এখানে নিশ্চিতভাবেই বেশি নম্বর পাওয়া যাবে। বানান, সাধু-চলিত রীতির মিশ্রণ ইত্যাদির প্রতি খেয়াল রাখতে হবে।