সিল্কসিটির ইঞ্জিনে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইঞ্জিনে আগুন লাগায় আজ শুক্রবার সিরাজগঞ্জ থেকে ঢাকা-রেলসড়কে তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। বেলা ১১টার দিকে রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি আন্তনগর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগে। তবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। সিরাজগঞ্জ জেলার শহীদ এম মনসুর আলী স্টেশন থেকে ২০০ মিটার পূর্বদিকে এ ঘটনা ঘটে। পরে বিকল হওয়া ট্রেনটি সরিয়ে নেওয়া হয়। ট্রেন চলাচল এখন স্বাভাবিক হয়েছে। সিল্কসিটির সহকারী চালক মোস্তাফিজুর রহমান বলেন, ইঞ্জিনে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। শহীদ এম মনসুর আলী স্টেশনের স্টেশন মাস্টার মো. মোমরেজ আলী বলেন, ঈশ্বরদী থেকে আর একটি ইঞ্জিন আসার পর সাড়ে তিনটার দিকে সিল্ক সিটি ট্রেনটিকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।