সিসার বিষক্রিয়ায় নাইজেরিয়ায় ৩০ শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিসার বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে নাইজেরিয়ার উত্তরাঞ্চলের জামফারা প্রদেশের একটি গ্রামে গত এক সপ্তাহে অন্তত ৩০ জন শিশু মারা গেছে। তবে মৌসুমি বৃষ্টিপাতের কারণে যোগাযোগব্যবস্থা খারাপ হওয়ায় সরকারি কর্মকর্তারা এ হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিত করতে পারেননি। খবর বিবিসি অনলাইনের।কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধভাবে খনি থেকে সোনা আহরণের কারণে এই সিসার বিষক্রিয়া হচ্ছে। এর পাশাপাশি এ বিষক্রিয়ায় হতাহতের বেশির ভাগই শিশু।এদিকে সিসার বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে গত জুন মাস থেকে এ পর্যন্ত মোট ১৬০ জনের প্রাণহানি ঘটেছে। তদন্তকারী কর্মকর্তারা এ ঘটনার জন্য সিসা মিশ্রিত দুষিত পানিকে দায়ী করছেন। নিয়মনীতি না মেনে খনি থেকে সোনা আহরণের চেষ্টা করার কারণে পানির উেস এ বিষক্রিয়ার সৃষ্টি হচ্ছে।অপরদিকে গ্রামবাসী অবশ্য দাবি করেছে, শিশুরা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে। তবে আন্তর্জাতিক সাহায্য সংস্থার সদস্যরা মৃত শিশুদের শরীর থেকে রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে সিসার বিষক্রিয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।সম্প্রতি নাইজেরীয় সরকার ওই এলাকায় স্বর্ণখনি উন্নয়নে একটি চীনা প্রতিষ্ঠানতে নিয়োজিত করলেও স্থানীয় অধিবাসীরা অবৈধভাবে ও অবৈজ্ঞানিক উপায়ে সোনা আহরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।