সিসি ক্যামেরার মাধ্যমে ২০টি কেন্দ্র পর্যবেক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে সিটি করপোরেশন নির্বাচনে আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে নির্বাচন কমিশন। এ নির্বাচনের ১৬৩টি কেন্দ্রর মধ্যে ২০টি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে।শহরের জিয়া হলের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ ২০টি কেন্দ্রের সার্বিক চিত্র বড় মনিটরের মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে। ঢাকায় নির্বাচন কমিশন কার্যালয়েও ওই কেন্দ্রগুলোর অবস্থা সরাসরি দেখা যাচ্ছে।যে ২০টি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে সেগুলো হলো, এক নম্বর ওয়ার্ডের মিজিমিজি পাইনাদি রেকমত আলী উচ্চবিদ্যালয়, দুই নম্বর ওয়ার্ডের মিজিমিজি পশ্চিমপাড়া উচ্চবিদ্যালয়, চার নম্বর ওয়ার্ডের শিমরাইল সরাকারি প্রাথমিক বিদ্যালয়, পাঁচ নম্বর ওয়ার্ডের রেবুতি মোহন পাইলট উচ্চবিদ্যালয়, ছয় নম্বর ওয়ার্ডের সুনীলপাড়া উচ্চবিদ্যালয়, আট নম্বর ওয়ার্ডের পাটখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নয় নম্বর ওয়ার্ডের ডালকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১০ নম্বর ওয়ার্ডের গোদনাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১১ নম্বর ওয়ার্ডের আইইটি সরকারি উচ্চবিদ্যালয়, ১২ নম্বর ওয়ার্ডের এবিসি ইন্টারন্যাশনাল স্কুল, নারায়ণগঞ্জ বার একাডেমি স্কুল, ১৩ নম্বর ওয়ার্ডের আদর্শ স্কুল, ১৬ নম্বর ওয়ার্ডের শিশুপার্ক বিদ্যালয়, ১৭ নম্বর ওয়ার্ডের জয়গোবিন্দ উচ্চবিদ্যালয়, ১৮ নম্বর ওয়ার্ডের মৌলুয়া ইসলামিয়া মাদ্রাসা, ২০ নম্বর ওয়ার্ডের সোনাকান্দা বেপারীপাড়া প্রাথমিক বিদ্যালয়, একই ওয়ার্ডের সোনাকান্দা বালক প্রাথমিক বিদ্যালয়, ২২ নম্বর ওয়ার্ডের শ্রমকল্যাণকেন্দ্র, ২৩ নম্বর ওয়ার্ডের একরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২৫ নম্বর ওয়ার্ডের লক্ষ্মণখোলা উচ্চ বালিকা এবং ২৭ নম্বর ওয়ার্ডের কুড়িপাড়া উচ্চবিদ্যালয়।জেএম ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান এ সিসি ক্যামেরাগুলোর ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে। প্রতিষ্ঠানটির কারিগরি সহকারী জোবাইর বিন লিয়াকত প্রথম আলোকে জানান, আমরা ১২টি বড় মনিটরের মাধ্যমে এ ২০টি কেন্দ্রের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করছি। ওই কেন্দ্রগুলোর সারাদিনের চিত্র রেকর্ড করা হচ্ছে। এ ছাড়া বড় একটি মনিটরের মাধ্যমে পুরো জিয়া হল পর্যবেক্ষণ করা হচ্ছে।