সিসিমপুর মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট্ট সোনামণিরা, সিসিমপুরের হালুম, টুকটুকি, ইকরি আর শিকুর সঙ্গে দেখা করবে? বাংলাদেশ শিশু একাডেমী প্রাঙ্গণে বিটিভি ও দেশ টিভির এই অনুষ্ঠানটির প্রিয় চরিত্রগুলোর সঙ্গে শুক্রবার ও শনিবার সারা দিন থাকার সুযোগ পাবে সবাই। ইচ্ছে করলে ছবিও তুলতে পারবে। থাকছে আরও অনেক কিছু—নানা ধরনের খেলা, জাদু, বায়োস্কোপ, সিসিমপুর প্রদর্শনী, ছবি আঁকা। আর এ সবকিছুই থাকছে সিসিমপুর মেলায়। উপসচিব ও সিসিমপুর আউটরিচ প্রকল্পের প্রকল্প পরিচালক এ বি এম জাকির হোসাইন জানান, কাল শুক্রবার ও পরশু শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই মেলার আয়োজন করা হয়েছে। মেলায় শিশুদের সঙ্গে দিনের বিভিন্ন সময় শুভেচ্ছা বিনিময় করবে হালুম আর টুকটুকি। এবার মেলার স্লোগান ‘পৃথিবীটা দেখছি প্রতিদিন শিখছি’। মেলায় থাকবে নানা রকম শিক্ষামূলক কার্যক্রম। মেলা সবার জন্য উন্মুক্ত।