সিসিসি নির্বাচনের তফশিল ঘোষণা কাল: সিইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) নির্বাচনের তফশিল কাল মঙ্গলবার ঘোষণা করা হবে। ওই নির্বাচনে সীমিত আকারে সেনাবাহিনী মোতায়েন করা হবে। নির্বাচনের তিন দিন আগে থেকে নির্বাচনের পরের দিন পর্যন্ত তারা নিয়োজিত থাকবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা আজ সোমবার এসব তথ্য জানান।নির্বাচন কমিশন সচিবালয়ে সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর শামসুল হুদা সাংবাদিকদের এসব কথা জানান।