সীতাকুণ্ডে গাড়িতে আগুন ও ভাঙচুর
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বিএনপির ডাকা হরতালে আজ বৃহস্পতিবার তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন হরতাল-সমর্থকেরা। এ ছাড়া বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।এসব বিচ্ছিন্ন ঘটনা ছাড়া চট্টগ্রাম নগরের হরতাল পরিস্থিতি শান্ত। রাস্তায় চলছে সিএনজিচালিত অটোরিকশা ও কয়েকটি বাস।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সীতাকুণ্ডের টেরিয়াল এবং রাস্তার মাথা এলাকায় হরতাল শুরুর ঠিক আগে ভোরবেলা একটি ট্রাক ও দুটি কাভার্ড ভ্যানে আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। বেলা ১১টার দিকে বাড়বকুণ্ড এলাকায় পিকেটারেরা বেশ কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা ও অন্যান্য গাড়িতে ভাঙচুর চালায়।সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিউল আলম জানান, পিকেটারেরা হরতালের আগে ও হরতাল চলাকালে এই নাশকতা করেছে। দুই পিকেটারকে আটক করা হয়েছে বলে তিনি জানান।