সীতাকুণ্ডে পাহাড় কাটার অভিযোগে গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ডে সলিমপুর আবাসিক এলাকার পাশে পাহাড় কাটার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে পুলিশের সহযোগিতায় পরিবেশ অধিদপ্তর এ অভিযান চালায়। এ সময় পাহাড় কাটার কাজে ব্যবহূত স্কেভেটরটি জব্দ করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—ফখরি অ্যান্ড সন্সের ব্যবস্থাপক নাসির উদ্দিন ও স্কেভেটর চালক মো. আজাদ।অভিযানে নেতৃত্ব দেওয়া চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তাজমিনুর রহমান প্রথম আলোকে বলেন, ‘সিডিএ আবাসিক এলাকার পাশে উত্তর-পূর্ব দিকে ফখরি অ্যান্ড সন্স কিছুদিন ধরে পাহাড় কাটছিল। আমরা আজ ঘটনাস্থলে গিয়ে তার প্রমাণ পাই। তখনো তারা পাহাড় কাটছিল। পাহাড় কাটা তদারকি করছিল ব্যবস্থাপক নাসির।’পাহাড় কাটার অভিযোগে সীতাকুণ্ড থানায় একটি নিয়মিত মামলা করা হচ্ছে।