সীতাকুণ্ডে শিপইয়ার্ডে দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় একটি জাহাজ ভাঙার ইয়ার্ডে দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। ম্যাক করপোরেশন নামের ওই প্রতিষ্ঠানে একটি পুরোনো জাহাজ কাটার সময় এ দুর্ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত তিনজনকে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ম্যাক করপোরেশনের মালিক মাস্টার আবুল কাশেম প্রথম আলোকে বলেন, বিস্ফোরণ হয়েছে এটা ঠিক। তবে কীভাবে হয়েছে, এটা এ মুহূর্তে বলতে পারছি না। জাহাজে ট্যাংকের উত্তাপ থেকে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।