সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নোলক বাবুসহ আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ডের শীতলপুর চৌধুরীঘাটা এলাকায় গতকাল রোববার রাতে সড়ক দুর্ঘটনায় ক্লোজআপ তারকা নোলক বাবুসহ চারজন আহত হয়েছেন। ব্যক্তিগত গাড়িতে করে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে রাত সাড়ে তিনটার দিকে তাঁদের বহনকারী গাড়িটি দুর্ঘটনায় পড়ে।সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) রাজ্জাক জানান, রাত সাড়ে তিনটার দিকে নোলক বাবুকে বহনকারী গাড়িটিকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে গাড়িটি রাস্তার পাশে ছিটকে পড়ে। আহত হয় গাড়ির চালকসহ চারজন। পরে পুলিশের ভ্যানে করে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁরা সেখানেই চিকিত্সাধীন।