সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ডের মগপুকুর পাড়ে আজ শুক্রবার সকাল সোয়া সাতটার দিকে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মধ্যপ্রাচ্য-ফেরত এক ব্যক্তি ও তাঁর চারজন নিকটাত্মীয় নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুজন। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাইক্রোবাসে করে কুমিল্লার নাঙ্গলকোট এলাকায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তাঁরা হলেন মধ্যপ্রাচ্য-ফেরত নিজাম উদ্দিন (৩৮) ও দেলোয়ার (৩৫)। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর তাঁরা মারা যান। ঘটনাস্থলে নিহত বাকি তিনজনও নিজামের স্বজন বলে পুলিশ জানিয়েছে। আহতদের মধ্যে আদিল (১০) ও মাইক্রোবাস চালক কালা মিয়াকে (৫৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।সীতাকুণ্ডের বারো আউলিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কামাল উদ্দিন জানান, নিজাম উদ্দিনকে নিয়ে নাঙ্গলকোটের বাড়িতে যাওয়ার সময় সীতাকুণ্ডের মগপুকুর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ট্রাক ও মাইক্রোবাস আটক করা হয়েছে।