সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৮
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় আজ সোমবার সকাল সাড়ে সাতটার দিকে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও আটজন আহত হয়েছে। নিহতেরা হলেন মিরসরাই উপজেলার জয়নাল আবেদীন (৪২) ও বাসের চালক নূরুল ইসলাম (৩৮)।সীতাকুণ্ড পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, আজ সকালে মিরসরাই থেকে উত্তরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস চট্টগ্রাম যাচ্ছিল। বাসটি সীতাকুণ্ড উপজেলার পন্তিছিলা বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং আটজন আহত হয়। আহতদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে এবং অপর তিনজনকে সীতাকুণ্ড স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তাঁরা হলেন—আনোয়ার হোসেন (২৮) ও পলাশ সূত্রধর (৩২)।