সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন পাক্কার রাস্তার মাথা এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতেরা হলেন অটোরিকশার চালক আবুল খায়ের (৪৫) ও আরোহী মামুন (২৪)।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, অটোরিকশাটি সীতাকুণ্ডে যাচ্ছিল। আর ট্রাকটি ছিল চট্টগ্রামমুখী। এ দুর্ঘটনার পর আবুল খায়ের ঘটনাস্থলেই আর মামুনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর মৃত ঘোষণা করা হয়। আবুল খায়েরের বাড়ি নোয়াখালীতে এবং মামুনের বাড়ি সীতাকুণ্ডের শীতলপুর এলাকায়।