সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের শীতলপুরে হিউম্যান হলার ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও ছয়জন আহত হয়েছে। আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন: মো. কাওসার (২০), মনির হোসেন (৩৫), এরশাদ (৩৫) ও অজ্ঞাত পরিচয় এক পুরুষ। হতাহতরা সবাই হিউম্যান হলারের যাত্রী।পুলিশের উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, আহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পরে চারজনের মৃত্যু হয়। পুলিশ কাভার্ডভ্যানটি আটক করলেও চালক পালিয়ে গেছেন।