সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ডে আজ বৃহস্পতিবার বেলা একটায় মালবাহী ট্রাক ও একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুজন নিহত ও চারজন আহত হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি ও অপর ব্যক্তির পরিচয় জানা যায়নি। আহতদের সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। কুমিরায় হাইওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই মোজাম্মেল হক এবং প্রত্যক্ষদর্শীরা জানান, মালবাহী ট্রাকটি ঢাকার দিকে যাচ্ছিল। আটোরিকশার সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পুলিশ ট্রাকটি আটক করেছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছে।