সীতাকুণ্ডের শিপইয়ার্ডে আরেক শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে দুর্ঘটনায় গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সরোজ দাশ (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি ভাটিয়ারি ইউনিয়নের বড় ঠাকুরপাড়া গ্রামে। তিনি ‘ভাটিয়ারি স্টিল অ্যান্ড শিপইয়ার্ড’ নামের একটি জাহাজভাঙা প্রতিষ্ঠানে কাজ করতেন। শ্রমিক ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত আড়াইটার দিকে সরোজ কারখানায় কাজ করছিলেন। একপর্যায়ে লোহার পাত তাঁর ওপর পড়লে তিনি গুরুতর আহত হন। রাত সাড়ে চারটার দিকে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করে।