সীমান্ত থেকে যুবকের লাশ উদ্ধার করল বিজিবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের শার্শা উপজেলার পুটখালী সীমান্তের চড়ের মাঠ থেকে আজ বুধবার সকালে শাহাদাত হোসেন (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শাহাদাতের বাড়ি যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের হরিশচন্দ্র গ্রামে। বিজিবির ২২ ব্যাটালিয়নের সদস্যরা আজ সকাল সাড়ে সাতটার দিকে পুটখালী সীমান্তের চড়ের মাঠ থেকে তাঁর লাশ উদ্ধার করার পর বেনাপোল থানা-পুলিশের কাছে হস্তান্তর করে। এ ব্যাপারে বিজিবির পুটখালী ক্যাম্পের নায়েক সুবেদার জয়নাল হোসেন প্রথম আলো অনলাইনকে বলেন, লাশের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন ছিল। শাহাদাতকে কেউ মেরে সেখানে ফেলে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।