সীমান্তে উত্তেজনা বাড়লে কিছু ব্যক্তি-গোষ্ঠী আর্থিকভাবে লাভবান হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছু ব্যক্তি বা গোষ্ঠী ভারত ও মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় উত্তেজনা ছড়ায়। সীমান্তে উত্তেজনা বাড়লে তারা আর্থিকভাবে লাভবান হয়। সীমান্ত উত্তেজনার কারণে দেশের উন্নয়নে ব্যাঘাত ঘটে। তাই এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। আজ রোববার বিডিআর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই বাহিনীর বিদায়ী মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মইনুল ইসলাম এ মন্তব্য করেন।মহাপরিচালক বিডিআর বিদ্রোহ-পরবর্তী সময়ে গত এক বছর দুই মাসে এই বাহিনীর প্রধান হিসেবে তাঁর কর্মকাণ্ডের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, এ সময়ে বিডিআর পুনর্গঠনসহ বাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, কিছুসংখ্যক উত্সাহী লোকের অযথা গুজবের কারণে গত বছরের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে কলঙ্কজনক ঘটনা ঘটে।