সীমান্তে বাংলাদেশ-ভারতের যৌথ শুমারি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সিলেট ও ভারতের মেঘালয় সীমান্তে আজ বৃহস্পতিবার সকালে প্রথমবারের মতো যৌথ সীমান্ত শুমারি শুরু হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি অনলাইনে এ খবর জানানো হয়েছে।বাংলাদেশের স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান শিকদার বিবিসিকে বলেছেন, উভয় দেশের মধ্যে দীর্ঘ দিন ধরে বিদ্যমান সীমান্ত-সমস্যা সমাধানের অংশ হিসেবে ছিটমহল বিনিময়ে দুই দেশ একটি চুক্তি করতে যাচ্ছে। উভয় দেশের ছিটমহলগুলোতে কত লোক বাস করছে, তা জানতেই এ শুমারি করা হচ্ছে। আগামী তিন দিন শুমারি চলবে।আবদুস সোবহান শিকদার বলেছেন, ‘১৯৭৪ সালে ভারত ও বাংলাদেশ ছিটমহল-বিনিময়ে সম্মত হয়েছে। কিন্তু তা বাস্তবায়িত হয়নি।’ছিটমহল-বিনিময় চুক্তি হলে সেখানকার অধিবাসীদের কী হবে, সে বিষয়ে জানতে চাইলে আবদুস সোবহান শিকদার জানান, উভয় দেশের সরকার বলেছে, সেখানকার জনগণ কোন দেশে যেতে ইচ্ছুক, সেটা তাদের সিদ্ধান্তের বিষয়।আগামী ডিসেম্বরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের সময় উভয় দেশের মধ্যে এ নিয়ে একটি চুক্তি হতে পারে বলে স্বরাষ্ট্রসচিব আশা প্রকাশ করেন।খবরে বলা হয়েছে, ভারতের মধ্যে বাংলাদেশের ৫১টি ছিটমহল এবং বাংলাদেশের মধ্যে ভারতের ১০০টি ছিটমহল রয়েছে। এসব ছিটমহলে হাজার হাজার মানুষ বাস করে। এখানকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে নানা ধরনের রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।