সীমান্তে বিএসএফ আর গুলি চালাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও ভারতের আমদানি-রপ্তানি বাণিজ্য গতিশীল করার লক্ষ্যে ভারতের পেট্রাপোলে আন্তর্জাতিকমানের সমন্বিত চেক পোস্টের (তল্লাশি চৌকি) ভিত্তিপ্রস্তর কাজ উদ্বোধন করা হয়। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এটি উদ্বোধন করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সেখানে উপস্থিত ছিলেন।স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, পেট্রাপোলে আন্তর্জাতিক মানের চেক পোস্ট হলে দুই দেশের ব্যবসা-বাণিজ্য আরও গতিশীল হবে। দুই দেশের পারস্পরিক সম্পর্কেরও উন্নতি হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সীমান্ত এলাকায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আর কোনো গুলি চালাবে না।আজ শনিবার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় উপহাইকমিশনার মোস্তাফিজুর রহমান, যশোর-১ (শার্শা) আসনের সাংসদ শেখ আফিল উদ্দিন, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান শিকদার, পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক আবদুল মাবুদ প্রমুখ।সকালে হেলিকপ্টারে করে স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বন্দরে পৌঁছেন।এ সময় ২২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন মন্ত্রীকে গার্ড অব অনার দেয়। পরে বেনাপোলের সমস্যা ও সম্ভাবনা নিয়ে বেনাপোল কাস্টমস ইমিগ্রেশন ভবনে সংক্ষিপ্ত বৈঠক অনুষ্ঠিত হয়।এরপর পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, উদ্বাস্তু ও ত্রাণমন্ত্রী মঞ্জুল কৃষ্ণ ঠাকুর ও বনগাঁ দক্ষিণ অঞ্চলের বিধায়ক (এমএলএ) সুরজিত্ বিশ্বাস নোম্যান্স ল্যান্ডে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।