সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তের ৮৪৩ মেইন পিলারের নিকটবর্তী সাবপিলার ৪-এর কাছে পানিশালা বিএসএফ ক্যাম্পের সদস্যদের গুলিতে মোতালেব হোসেন (৩৫) নামের এক বাংলাদেশী নিহত হয়েছেন।গতকাল মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত হওয়া মোতালেব হোসেন পাটগ্রাম উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী গ্রাম ইসলামপুরের বাসিন্দা।বুড়িমারী বিওপি ক্যাম্প সূত্রে জানা যায়, মোতালেব হোসেনের লাশ পানিশালা বিএসএফ ক্যাম্পের সদস্যরা ভারতের ভেতরে নিয়ে গিয়ে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করেছেন। ময়নাতদন্ত শেষে সেটি বিডিআরের কাছে হস্তান্তর করা হবে। আজ বুধবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত লাশ বিডিআরের কাছে হস্তান্তর করা হয়নি বলে জানা গেছে। পাটগ্রাম উপজেলার বুড়িমারী বিওপি ক্যাম্পের কমান্ডার বিডিআর সুবেদার শাহিদ আহম্মেদ ঘটনার সত্যতা স্বীকার করে প্রথম আলোকে বলেন, বিএসএফ লাশ হস্তান্তর করলে স্বজনদের দেওয়া হবে। লালমনিরহাট ৩১ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আসলাম হোসেন প্রথম আলোকে বলেন, সীমান্তবর্তী এলাকার বাংলাদেশের নাগরিকদের সাবধনাতার সঙ্গে সীমান্ত এলাকায় চলাচল করা উচিত এবং কোনো প্রয়োজনেই অবৈধভাবে ভারতে গমনাগমন করা উচিত নয়।