সীমান্তে হত্যা বন্ধে জাতিসংঘের সহায়তা নিন: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমান্তে হত্যা বন্ধে জাতিসংঘের সহায়তা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। সীমান্তে গুলি বন্ধ হবে না—বিএসএফ প্রধানের এই বক্তব্যের নিন্দাও জানিয়েছে দলটি।আজ শনিবার নয়াপল্টনে ‘পুঁজিবাজার ধ্বংসের’ প্রতিবাদে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে আলমগীর এ কথা বলেন।ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে অন্য দেশে অনুপ্রবেশের সর্বোচ্চ শাস্তি ছয় মাসের কারাদণ্ড। অথচ বিএসএফের প্রধান বলছেন, তাঁরা গুলি অব্যাহত রাখবেন। তাই সরকারের উচিত এর বিরুদ্ধে জাতিসংঘে প্রস্তাব তোলা।মির্জা ফখরুল বলেছেন, পুঁজিবাজারের সাম্প্রতিক অবস্থার জন্য সরকার দায়ী। ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদের দলীয় লোকদের লুটপাটের সুযোগ করে দিতে পরিকল্পিতভাবে এ অবস্থার সৃষ্টি করেছে। তিনি অভিযোগ করেন, আওয়ামী স্বৈরাচারী সরকারের গণবিরোধী নীতির কারণে পুঁজিবাজার ধ্বংস হয়েছে।ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।