সীমান্তে হত্যা বন্ধে ভারতের আশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমান্তে নিরীহ বাংলাদেশিদের হত্যা পুরোপুরি বন্ধ করার ব্যাপারে ভারত আশ্বাস দিয়েছে। এ ব্যাপারে প্রতিবেশী দেশটি বাংলাদেশের সহযোগিতা চেয়েছে। বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক শেষে ভারতের সরাষ্ট্রসচিব জি কে পিল্লাই সাংবাদিকদের এ তথ্য জানান।পিল্লাই জানান, সম্প্রতি কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বাংলাদেশি কিশোরী ফেলানী হত্যাকাণ্ডে জড়িত বিএসএফ সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। বাংলাদেশের স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান শিকদার জানান, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে সাজাপ্রাপ্ত দুই হত্যাকারীকে বাংলাদেশে আনার ব্যাপরে ভারতের সহযোগিতা চাওয়া হয়েছে। এ ব্যাপারে ভারত ইতিবাচক সাড়া দিয়েছে।