সীমান্তে হত্যা বন্ধের প্রতিশ্রুতি দিয়েছে ভারত: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভারত সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনা সম্পূর্ণভাবে বন্ধের প্রতিশ্রুতি দিয়েছে । সীমান্তে প্রাণসংহারী অস্ত্র ব্যবহার না করতে ভারতের দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন ইতিমধ্যে শুরু হয়েছে বলে ভারতের পররাষ্ট্রসচিব জানিয়েছেন।আজ বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সাংসদ বেনজীর আহমেদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী একথা বলেন।প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরপর্ব বাজেট আলোচনার সুবিধার্থে টেবিলে উপস্থাপন করা হয়।আজ বেলা সোয়া ১১টায় ডেপুটি স্পিকার শওকতআলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।প্রধানমন্ত্রী বলেন, সদ্য শেষ হওয়া দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশ ভারতীয় পররাষ্ট্রসচিবের কাছে সীমান্তে হত্যাকাণ্ডের বিষয়টি জোরালোভাবে উত্থাপন করে। ওই বৈঠকে ভারতের পক্ষ থেকে জানানো হয়, ইতিমধ্যে বাংলাদেশ সীমান্তে প্রাণসংহারী অস্ত্রের ব্যবহার তারা বন্ধ করেছে। গত মার্চ মাসে নয়াদিল্লিতে অনুষ্ঠিত বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বৈঠকে নেওয়া সিদ্ধান্তের আলোকে এ কাজ শুরু হয়েছে।