সীমান্তে হত্যাকাণ্ডে ক্ষুব্ধ পশ্চিমবঙ্গ সরকারও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ-পশ্চিমবঙ্গ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অত্যাচার ও গুলিবর্ষণের ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারের কাছে একটি প্রতিবাদপত্র পাঠাচ্ছে।বিএসএফের গুলিতে মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে তা বন্ধের দাবিতে প্রতিবাদপত্রটি পাঠাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে মুখ্যমন্ত্রী বিএসএফকে এ ধরনের হত্যাকাণ্ড থেকে বিরত থাকতে এবং এই বাহিনীকে নিয়ন্ত্রণ করার জন্য অনুরোধ জানাবেন।বিএসএফ কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন। গত ছয় মাসে বাংলাদেশ-পশ্চিমবঙ্গ সীমান্তে বিএসএফের গুলিতে ১৬ জনের মৃত্যু হয়েছে।