সীমান্তে হত্যাকাণ্ডে ভারতের দুঃখ প্রকাশ
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সীমান্তে তিন বাংলাদেশির নিহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিষ্ণু প্রকাশ এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করেন বলে আজ মঙ্গলবার বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে।ওই বিবৃতিতে বিষ্ণু প্রকাশ বলেন, ‘যৌথ সহযোগিতামূলক পদক্ষেপ ও পদ্ধতির মাধ্যমে এ ধরনের ঘটনা এড়ানো যেতে পারে।’তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, তারা ভারতের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে এ ধরনের কোনো বার্তা পায়নি।এদিকে রাজধানীতে দুই দিনব্যাপী বাংলাদেশ-ভারত নিরাপত্তা সংলাপের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী সাংবাদিকদের জানিয়েছেন, সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনায় ভারত দুঃখ প্রকাশ করেছে। বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই) ও ভারতের অবজারভার রিসার্চ ফাউন্ডেশন (ওআরএফ) যৌথভাবে এ সংলাপের আয়োজন করে।