সীমান্তে হত্যায় হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, নয়াদিল্লি সরকার ভারত-বাংলাদেশ সীমান্তে গুলি চালানো নিয়ন্ত্রণ করেছে বলে দাবি করেছে। তবে সীমান্তে রাবার বুলেট ব্যবহারের অনুমতি দিয়েছে দিল্লি। কিন্তু নির্যাতনের ঘটনাও অব্যাহত আছে। এর ফলে সেখানে মৃত্যুর ঘটনা ঘটছে।আজ সোমবার রাতে বিবিসি রেডিওর খবরে বলা হয়, হিউম্যান রাইটস ওয়াচ জানায়, সীমান্তে প্রায় ৯০০ বাংলাদেশি ও ভারতীয় মারা গেছে। কিন্তু এখনো বিএসএফের কোনো সদস্যের সাজা হয়নি।অভিযোগ সম্পর্কে তাত্ক্ষণিক ভারত সরকারের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। তবে সম্প্রতি সরকারের, বিশেষ করে বিএসএফের তরফ থেকে বলা হচ্ছে, বাংলাদেশ সীমান্তে গুলি চালনা নিয়ন্ত্রণ করা হয়েছে। ধারাবাহিকভাবে গুলি চালানোর ঘটনা কমছে।এক পরিসংখ্যানে জানানো হয়েছে, ভারত-বাংলাদেশ সম্পর্কোন্নয়নের পর ২০১১ সালে মাত্র ১০০টি গুলি চালানোর ঘটনা ঘটেছে। ২০০৮ সালে ৫৭২টি এবং ২০০৯ সালে ঘটেছিল ৬৫৩টি গুলির ঘটনা। ২০১০ সালের পর থেকে এটি ক্রমেই কমছে।পরিসংখ্যানে দাবি করা হয়, বিএসএফ সদস্যদের ওপর চোরাচালানিদের আক্রমণ ক্রমেই বাড়ছে। ২০০৯ সালে বিএসএফের মাত্র ১১ জন সদস্য আক্রান্ত হয়েছিলেন। ২০১১ সালে আক্রান্ত হয়েছেন ১৪৭ জন। এতে একদিকে যেমন গুলি চালানো কমছে, অন্যদিকে চোরাচালান বাড়ছে এবং বিএসএফের সদস্যরাও আক্রান্ত হচ্ছেন।