সুঁইয়ের খোঁচায় সিরীয় নারীদের বিপ্লব (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাইফেলের তাজা বুলেটের বিপরীতে সুঁইয়ের খোঁচা। সিরিয়ায় বাসার আল আসাদ সরকারের পতন ত্বরান্বিত করতে নারীরাও তুলে নিয়েছে অস্ত্র, তবে সেটা সহযোদ্ধাদের সাহায্য করার মাধ্যমে। বিদ্রোহীদের ইউনিফর্ম, পতাকা সেলাই করে ব্যানার, প্ল্যাকার্ড তৈরি করে তাঁদের মনোবল দৃঢ় করছেন এই নারীরা।রয়টার্সের খবরে বলা হয়, সিরিয়ার হোমস শহরের একটি গ্রামে পুরুষের পাশাপাশি নারীরাও যেন আসাদ সরকারের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। তবে যুদ্ধের ময়দানে যেতে না পারলেও বিপ্লবীদের ইউনিফর্ম, পতাকা সেলাই করছেন তাঁরা। সুঁইয়ের খোঁচায় ফুটিয়ে তুলছেন বিপ্লবের প্রতিভাস।নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী বলেন, ‘আমার ভাই আহত থাকায় সে আন্দোলনে অংশ নিতে পারছে না। তাতে কী। আমি এখন আন্দোলন করছি। সিরিয়া স্বৈরাচার মুক্ত না হওয়া পর্যন্ত চলবে আমাদের এই আন্দোলন।’আরেক সিরীয় নারী বলেন, ‘আমরা জানি, সরকারের অনুগত বাহিনী যেকোনো সময় আমাদের ওপর বোমা ফেলতে পারে। গুঁড়িয়ে দিতে পারে আমাদের আশ্রয়স্থল। তবে আমরা ভীত নই। সিরিয়া থেকে তো আমরা পালিয়ে যেতে পারব না। তাই আন্দোলন করেই আমাদের টিকে থাকতে হবে।’আন্দোলনের দৃঢ়তা বোঝাতে গিয়ে সরকারি বাহিনী ছেড়ে আসা একজন সেনাসদস্য বলেন, ‘দেহে একবিন্দু রক্ত থাকা পর্যন্ত আমাদের লড়াই চলবে। হোমসকে কখনো আমরা স্বৈরাচার সরকারের হাতে তুলে দেব না। এ স্বৈরশাসকের পতন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’