সুইটি-শুভর ‘রঙিন প্রজাপতিগুলো এখন সাদা কালো’
‘রঙিন প্রজাপতিগুলো এখন সাদা কালো’ শিরোনামের খণ্ড নাটকে জুটি হয়ে অভিনয় করলেন তানভীন সুইটি ও শাহরিয়ার শুভ। ১৫ ও ১৬ ফেব্রুয়ারি নাটকটির শুটিং হয়েছে ঢাকার গাজীপুর এবং রাজধানীর বিভিন্ন এলাকায়। নাটকটির রচয়িতা ও পরিচালক অঞ্জন আইচ, প্রযোজনা করেছে ‘দ্য পিকচার হাউস’।এ প্রসঙ্গে সুইটি বলেছেন, ‘এখন শুধু গ্ল্যামারনির্ভর নাটকে অভিনয় করতে ইচ্ছে করে না। তাই খুব দেখেশুনে কাজ করছি। পরিচালকের কাছে নাটকের গল্প শুনে মনে হয়েছে, এতে অভিনয়ের সুযোগ আছে। তাই কাজ করেছি।’পরিচালক অঞ্জন আইচ বলেছেন, ‘এটি আমার নির্মিত ৩৯তম টিভি নাটক। মনস্তাত্ত্বিক থ্রিলারধর্মী এই নাটকে আমাদের প্রয়োজন ছিল ভালো অভিনয়শিল্পীর। সুইটি ও শুভ চমত্কার অভিনয় করেছেন। আশা করছি, নাটকটি দর্শকদের ভালো লাগবে।’নাটকে আরও অভিনয় করেছেন আব্দুল্লাহ রানা, শান্তা, তরুণ, দীপান্বিতা ইতি ও শাহরিয়ার শুভর পাঁচ বছর বয়সী ছেলে ফায়াম।