সুইডেনই যেতে হচ্ছে অ্যাসাঞ্জকে (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনি লড়াইয়ে হেরে গেছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। যৌন অপরাধের মামলায় তাঁকে সুইডেনের কাছে হস্তান্তরের পক্ষে আজ বুধবার রায় দিয়েছেন যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট।এর আগে দেশটির দুটি নিম্ন আদালত অ্যাসাঞ্জকে সুইডেনে হস্তান্তরের পক্ষে রায় দেন। অ্যাসাঞ্জ ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন। সর্বোচ্চ আদালতের সাত সদস্যের বিচারপতির মধ্যে সংখ্যাগরিষ্ঠ পাঁচজন উইকিলিকসের প্রতিষ্ঠাতার আপিল নাকচ করে দেন। ফলে অ্যাসাঞ্জকে এখন সুইডেনের কাছে হস্তান্তর করা হবে।ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানার পরিপ্রেক্ষিতে ২০১০ সালের ডিসেম্বর থেকে যুক্তরাজ্যে আটক রয়েছেন অ্যাসাঞ্জ। ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগে সুইডেন সরকার তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায়।অ্যাসাঞ্জ তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রথম থেকে অস্বীকার করে আসছেন। তাঁর ভাষ্য, এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।লাখ লাখ মার্কিন গোপন নথি প্রকাশ করে বিশ্বে হইচই ফেলে দেয় উইকিলিকস। এরপর সুইডিশ কর্তৃপক্ষ উইকিলিকস-প্রধান অ্যাসাঞ্জের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগ আনে।পরে অ্যাসাঞ্জ সুইডেন থেকে পালিয়ে যুক্তরাজ্যে যান। সুইডিশ সরকারের অনুরোধে ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানা জারির ঘটনায় যুক্তরাজ্যে গ্রেপ্তার হন অ্যাসাঞ্জ। এরপর তাঁকে সুইডেনের কাছে হস্তান্তর নিয়ে শুরু হয় আইনি লড়াই।