সুইডেনেই যেতে হচ্ছে অ্যাসাঞ্জকে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাড়াজাগানো ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ আইনি লড়াইয়ে হেরে গেছেন। ফলে তাঁকে যৌন হয়রানির মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সুইডেনের কাছে হস্তান্তর করা হবে।সুইডেনে দুই নারীকে ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগে সুইডিশ সরকার অ্যাসাঞ্জকে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে। গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাজ্যের একটি আদালত সুইডিশ সরকারের এ আবেদন মঞ্জুর করেন। তবে অ্যাসাঞ্জ তাঁর বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করে এর বিরুদ্ধে আপিল করেন।যুক্তরাজ্যের আদালত আজ অ্যাসাঞ্জের সেই আবেদন নাকচ করে দিয়েছেন। তবে এই রায়ের বিরুদ্ধে তাঁর সর্বোচ্চ আদালতে আপিলের সুযোগ থাকছে। এ জন্য তিনি দুই সপ্তাহ সময় পাবেন।বিপুল পরিমাণ মার্কিন গোপন তারবার্তা ও দলিল প্রকাশ করে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে উইকিলিকস। এর পরই অ্যাসাঞ্জের বিরুদ্ধে সুইডেনে ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগ আনা হয়। সুইডিশ সরকার অ্যাসাঞ্জের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানাও জারি করে। এরই পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যে তাঁকে গ্রেপ্তার করা হয়।