সুইমিংপুলে কুমির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার একটি সুইমিংপুলে সাঁতার কাটছিল কয়েকজন। তাদের পাশেই সাঁতার কাটছে একটি কুমিরছানাও। কিন্তু কেউ খেয়াল করেনি। যখন চোখ পড়েছে, পড়িমরি করে সবাই ছুটল ডাঙায়। তবে লোনা পানির ৫০ সেন্টিমিটারের ওই কুমির কারও কোনো ক্ষতি করেনি। টিম ডুপ নামের একজন উদ্ধারকর্মী কুমিরটিকে নিরাপদে সরিয়ে নেন। ধারণা করা হচ্ছে, মজা করার উদ্দেশ্যে কেউ কুমিরটিকে সুইমিংপুলে ছেড়ে দিয়েছিল। এই আকৃতির কুমির কারও ক্ষতি করে না, কিন্তু বড় হলে বিপদ হতে পারত। পরে কুমিরটিকে ডারউইন এলাকার একটি অজ্ঞাত স্থানে অবমুক্ত করা হয়।  অরেঞ্জ অনলাইন