সুইস-চমক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফলাফল নিয়ে কোনো সন্দেহ ছিল না, আলোচনা ছিল স্রেফ ব্যবধান নিয়ে। বছর তিনেক ধরেই স্পেন ছিল প্রায় অপরাজেয়। টানা ৩৫ ম্যাচ অপরাজিত থাকার মতো টানা ১৫ ম্যাচ জয়ের ব্রাজিলের রেকর্ড ছুঁয়েছে তারা এ সময়ে। জিতেছে ইউরো ও বাছাই পর্বের ১০ ম্যাচই। প্রথমবারের মতো ‘লা রোজারা’ তাই বিশ্বকাপ শুরু করেছিল ফেবারিট হিসেবে। অথচ প্রথম ম্যাচেই সেই দলটাকে কিনা স্তম্ভিত করে দিল সুইজারল্যান্ড, যারা এর আগে ১৮ বারের চেষ্টায়ও হারাতে পারেনি স্পেনকে! ম্যাচে ছিল স্পেনেরই দাপট, বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল প্রায় দ্বিগুণ ব্যবধানে (৬৩%-৩৭%)। সুইসদের চেয়ে গোলে শটও নিয়েছে তিন গুণ বেশি। কিন্তু গোলের দেখা আর পায়নি। উল্টো দ্বিতীয়ার্ধের সাত মিনিটে পাল্টা আক্রমণ থেকে গেলসন ফার্নান্দেজের গোল জন্ম দেয় এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের।