সুইস ছবি নিয়েঢাকায় উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এর আগে বাংলাদেশের বিভিন্ন উৎসবে সুইজারল্যান্ডের ছবি অংশ নিয়েছে। শুধু সুইজারল্যান্ডের ছবি নিয়ে এবারই প্রথম ঢাকায় আমরা উৎসব আয়োজন করছি।’ বললেন সুইজারল্যান্ড দূতাবাসের গবেষণা ও যোগাযোগ কর্মকর্তা খালেদ ইকবাল চৌধুরী। আজ থেকে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে শুরু হচ্ছে ‘সুইস চলচ্চিত্র উৎসব’। চার দিনের এই উৎসবে ১১টি সুইস ছবি দেখানো হবে। ছবিগুলো জার্মান, ফরাসি ও ইতালিয়ান ভাষায় নির্মিত। তবে সব ছবির সঙ্গেই থাকছে ইংরেজি সাবটাইটেল। খালেদ জানান, এই উৎসবে খুব ভালো কিছু ছবি দেখানো হবে। এর মধ্যে রয়েছে লেট ব্লুমারস, তন্দুরি লাভ, জার্নি অব হোপ, রাস্কেলস অন দ্য রোড ও স্টিলথ। উৎসবের উদ্বোধনী ছবি মাই ব্রাদার গেটিং ম্যারিড। ৭ মার্চ পর্যন্ত প্রতিদিন বেলা তিনটা, বিকেল পাঁচটা ও সন্ধ্যা সাতটায় দেখানো হবে ছবিগুলো। উৎসব আয়োজনে সহযোগিতা করছে রেইনবো চলচ্চিত্র সংসদ। আর উৎসব সবার জন্য উন্মুক্ত।