সুইস নারীকে গণধর্ষণের কথা স্বীকার করল পাঁচ ভারতীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মধ্যপ্রদেশে সুইজারল্যান্ডের এক নারী পর্যটককে গণধর্ষণের কথা স্বীকার করেছেন গ্রেপ্তার হওয়া পাঁচ ব্যক্তি।আজ রোববার পুলিশের বরাত দিয়ে ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’ জানায়, ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই পাঁচ গ্রামবাসীকে গ্রেপ্তার করা হয়। সুইস নারীকে গণধর্ষণ ও তাঁর স্বামীকে মারধরের কথা স্বীকার করেছেন তাঁরা।পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া পাঁচজনই স্থানীয় ক্ষুদ্র কৃষক। ওই ঘটনায় জড়িত অপর এক ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।গত শুক্রবার রাতে ভারতের মধ্যপ্রদেশে সুইজারল্যান্ডের ওই নারী পর্যটক গণধর্ষণের শিকার হন। স্থানীয় পুলিশ সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআই জানায়, পর্যটক হিসেবে ওই নারী ও তাঁর স্বামী ভারতে গেছেন। শুক্রবার রাতে তাঁরা সাইকেলে করে মধ্যপ্রদেশের দাতিয়া জেলা শহরের কাছে বেড়াতে বের হন। অর্ছা থেকে আগ্রা যাওয়ার পথে তাঁরা দাতিয়া শহরে তারা অবস্থান করছিলেন। ঘটনার সময় প্রথমে তাঁদের কাছ থেকে সবকিছু কেড়ে নেওয়া হয়। পরে ওই নারীকে তাঁর স্বামীর সামনেই গণধর্ষণ করা হয়। মেডিকেল পরীক্ষায় ধর্ষণের প্রমাণ মিলেছে।নয়াদিল্লির সুইজারল্যান্ড দূতাবাস এ ঘটনায় দ্রুত তদন্ত দাবি করেছে।