সুইস-বাংলা মৈত্রী ও সংগীত উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১২ সালে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্ণ হবে। এ উপলক্ষে ঢাকার সুইস দূতাবাসের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। সুইস দূতাবাসের গবেষণা ও যোগাযোগ কর্মকর্তা খালেদ ইকবাল চৌধুরী জানান, বিভিন্ন অনুষ্ঠানের অংশ হিসেবে ১৭ নভেম্বর ধানমন্ডির রবীন্দ্রসরোবরে আয়োজন করা হয়েছে ‘সুইস-বাংলা মৈত্রী ও সংগীত উৎসব ২০১১’। বিকেল চারটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত এই অনুষ্ঠান চলবে। এতে জনপ্রিয় পপ সুইস-ব্যান্ড স্টার্ক-এর শিল্পীরা গাইবেন। তরুণ সাত বন্ধু মিলে এই ব্যান্ড গড়েছেন। গত কয়েক বছরে সুইজারল্যান্ডে দুই শতাধিক অনুষ্ঠান করেছে ব্যান্ডটি। এ ছাড়া ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে অনুষ্ঠান করে ব্যান্ডটির সদস্যরা সুনাম কুড়িয়েছেন। মূলত মৈত্রীর বারতা নিয়ে আসবেন তাঁরা। তাঁদের সঙ্গে থাকবে বাংলাদেশের লোকসংগীত ভিত্তিক রক ব্যান্ড লালন ও ফিউশন ব্যান্ড ওল্ড স্কুল। অনুষ্ঠান উদ্বোধন করবেন বাংলাদেশে নিযুক্ত সুইস রাষ্ট্রদূত। এর আগে ১৫ নভেম্বর ধানমন্ডির গ্যেটে ইনস্টিটিউটে লালনের সঙ্গে যৌথ অনুষ্ঠানের মাধ্যমে স্টার্কের বাংলাদেশ সফর শুরু হবে।