সুখরঞ্জনের সন্ধানে করা রিট খারিজ
সুখরঞ্জন বালীর সন্ধান জানতে করা রিট আবেদনটি উপস্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। তিনি একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষের সাক্ষী ছিলেন।আজ রোববার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।গত রোববার শুনানি নিয়ে আদালত আজ আদেশের দিন ধার্য করেছিলেন।পরে রিট আবেদনকারীর পক্ষের আইনজীবী ইমরান এ সিদ্দিকী প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমরা উপস্থাপন না করার কথা বলেছি। আদালত উপস্থাপিত হয়নি বলে খারিজ করে দিয়েছেন।’গত ৫ নভেম্বর আদালতের ফটক থেকে সুখরঞ্জন বালীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তুলে নিয়ে যান বলে সাঈদীর আইনজীবীরা অভিযোগ করেন। এরপর ৭ নভেম্বর সুখরঞ্জনকে ২৪ ঘণ্টার মধ্যে হাইকোর্টে হাজিরের নির্দেশনা চেয়ে রিট আবেদন করেন তাঁর বন্ধু আবুল কালাম আজাদ।