সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপি পরিবারকল্যাণ কেন্দ্র বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নে একটি পরিবারকল্যাণ কেন্দ্র থাকলেও এটি প্রায় দুই বছর ধরে বন্ধ। ফলে এখান থেকে কোনো ধরনের সেবা পাচ্ছে না মা ও শিশুরা। স্থানীয় এলাকাবাসী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, এখানে একজন পরিবারকল্যাণ পরিদর্শিকা, একজন উপসহকারী কমিউনিটি চিকিত্সা কর্মকর্তা, একজন ফার্মাসিস্ট, একজন আয়া ও একজন এমএলএসএস/ নিরাপত্তা প্রহরী থাকার কথা থাকলেও দীর্ঘদিন ধরে চিকিত্সা কর্মকর্তা, ফার্মাসিস্ট ও আয়ার পদটি শূন্য রয়েছে। সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. শাহ জামাল ১৮ জানুয়ারি জানান, প্রায় দুই বছর ধরে এটি বন্ধ রয়েছে। একজন এমএলএসএসকে মাঝেমধ্যে দেখা গেলেও পরিবারকল্যাণ কেন্দ্রটি খোলা হয়নি। শুনেছি একজন ভিজিটর আছেন। তাকেও কখনো এ কার্যালয়ে আসতে দেখিনি। উপজেলা সমন্বয় কমিটির মাসিক সভায় বিষয়টি উত্থাপন করব। এ ছাড়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি মৌখিকভাবে জানিয়েছি।এদিকে পরিবারকল্যাণ পরিদর্শিকা জাহানারা আক্তার বলেন, ‘আমি দাপ্তরিক কাজে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছি। আবাসনব্যবস্থা না থাকায় সেখানে নিয়মিত যাওয়া সম্ভব হয় না। তবে মা ও শিশুদের স্বাস্থ্যসেবাসহ প্রয়োজনীয় ওষুধ সেখান থেকে দেওয়া হচ্ছে। দুই বছর ধরে কার্যালয়টি খোলা হচ্ছে না—এ অভিযোগ ঠিক নয়।’উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফতাব উদ্দিন বলেন, লোকবল-সংকটে কেন্দ্রটির স্বাস্থ্যসেবা কার্যক্রম কিছুটা বিঘ্নিত হচ্ছে। আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।